ভেনেজুয়েলায় বৃহস্পতিবার (২৫ জুন) আঘাত হানা ভূমিকম্প দুটি দেশটির ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
অতীতের উল্লেখযোগ্য ভূমিকম্প
অতীতে দেশটিতে আঘাত হানা উল্লেখযোগ্য কয়েকটি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটি রেকর্ড করা হয় ১৯০০ সালে। তখন রাজধানী কারাকাসের পূর্বে ৭.৬ থেকে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এটি এখনও দক্ষিণ আমেরিকার দেশটিতে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত।
২০১৮ সালের ভূমিকম্পে ৪০০ জনের বেশি মৃত্যু
২০১৮ সালে ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্পে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
১৯৯৭ ও ১৯৬৭ সালের ভূমিকম্প
এর আগে ১৯৯৭ সালে সুক্রে অঙ্গরাজ্যে ৬.৯ থেকে ৭.০ মাত্রার একটি ভূমিকম্পে ৮০ জনের বেশি মানুষ নিহত হন। আর ১৯৬৭ সালে কারাকাসের কাছে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। অন্যান্য কয়েকটি ভূমিকম্পের তুলনায় এর মাত্রা কম হলেও এতে অন্তত ২২৫ জন নিহত হন এবং রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।



