প্রিয় কিআ: এসএসসির আগে চিঠি না দিতে পারার খারাপ খবর ও ডব্লিউডব্লিউই নিয়ে লেখার আবদার
প্রিয় কিআ: এসএসসির আগে চিঠি না দেওয়ার খারাপ খবর

প্রিয় কিআ, আগেই বলে নিই, আজকের চিঠিটা বেশি বড় করব না। তাই বেশি কথা না বাড়িয়ে বলা যাক। একটা সুখবর ও একটা খারাপ খবর আছে। সুখবর হচ্ছে এটাই যে এ মাসে নতুন করে আমি পাঁচজনকে কিআ পাঠক বানিয়েছি। আর খারাপ খবর হলো, আমি এখন থেকে হয়তো এসএসসির আগপর্যন্ত তোমাকে চিঠি দিতে পারব না। কিন্তু তোমাকে পড়তে ভুলব না। আর যদি সময় পাই, অবশ্যই তুমি চিঠি পাবে। তাই তোমার কাছে একটা আবদার আছে। তুমি কি ডব্লিউডব্লিউই নিয়ে লেখা ছাপতে পারবে? প্লিজ ছাপার চেষ্টা করো। যদি পড়ালেখার এই চাপের ভেতরে আমার প্রিয় জিনিস নিয়ে লেখা দেখি, তাহলে অনেক খুশি হব। ভালো থেকো, প্রিয় বন্ধু। আর আমার জন্য দোয়া কোরো, যেন আমি এসএসসির জন্য ভালো প্রস্তুতি নেওয়া শুরু করতে পারি। বিদায়।

নিরুপম সরকার, দশম শ্রেণি, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ

কিআর প্রতিউত্তর

কিআ: এসএসসির তো অনেক দেরি, এর মধ্যে আর লেখার সময় পাবে না? কঠিন চাপে আছ মনে হচ্ছে। তুমি যে পাঁচজনকে কিআ পাঠক বানিয়েছ, তাদেরও কি পরীক্ষা? তাহলে তো তারাও চিঠি দিতে পারবে না। কী আর করা, দেখি ডব্লিউডব্লিউইর লেখা দিয়ে তোমার চাপ কমানো যায় কি না। পরীক্ষার জন্য আগাম শুভকামনা। ভালো থেকো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ