আজ বিশ্ব মা দিবস। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য পালিত হয়। রোববার (১০ মে) মা দিবস উপলক্ষ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।
অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট
পোস্টে অপু লিখেছেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’ তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা নানা মন্তব্য করেছেন। অনেকে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ অপুর সমালোচনাও করেছেন।
শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।



