বগুড়ায় শ্রমিক দল নেতার হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
বগুড়ায় শ্রমিক দল নেতার হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মিটুলের মালিকানাধীন সেঞ্চুরি মোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে মহানগরীর চারমাথা এলাকার ওই হোটেলের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে যৌন উত্তেজক সিরাপ ও ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন ও সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি স্ট্রোকে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ

এলাকাবাসীরা অভিযোগ করেছেন, সেঞ্চুরি মোটেলে ২৪ ঘণ্টা অবাধ যৌন ব্যবসা চলে। একটি কক্ষ দুই ঘণ্টার জন্য দুই হাজার দুইশ টাকা ভাড়া নেওয়া হয়। প্রভাবশালী নেতার হোটেল হওয়ায় সেখানে প্রশাসন হস্তক্ষেপ করে না। তাদের ধারণা, যৌন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সাবেক ওই ইউপি সদস্য খুন হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

মৃত বিপুল চন্দ্র পাল বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দুই বারের সাবেক সদস্য এবং এরুলিয়া পালপাড়ার জীতেন্দ্র নাথ পালের ছেলে। বাড়ি কাছে হওয়ার পরও তিনি মাঝে মাঝে সেঞ্চুরি মোটেলে রাত্রীযাপন করতেন। শুক্রবার রাত ৯টার দিকে হোটেলে এসে দোতলার একটি কক্ষে ওঠেন। রাত সাড়ে ৩টার দিকে লিফটে করে ষষ্ঠ তলার ৬১০ নম্বর কক্ষে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শনিবার বেলা ১২টার দিকে হোটেল কর্মচারী এনামুল হক ও অন্যরা রুম ছেড়ে দেওয়ার জন্য ডাকতে গেলে বিপুল চন্দ্র পালের কোনো সাড়াশব্দ পাননি। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। বেলা সোয়া ১টার দিকে নিশিন্দারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন ও সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেঞ্চুরি মোটেলে যান। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে বিকল্প চাবি দিয়ে রুম খুললে বিছানায় মরদেহ দেখতে পান। রুমে যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট, কোমল পানীয় ও পানির বোতল পাওয়া যায়। সুরতহাল শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নেতার বক্তব্য না মেলা

শ্রমিক দল নেতা মিটুলের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা জানান, তদন্তের স্বার্থে উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এলাকাবাসীরা সেঞ্চুরি মোটেলে অবাধ দেহ ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।