তারকাদের ফেসবুকের পাতা থেকে: খায়রুল-পায়েল থেকে চঞ্চল চৌধুরী
তারকাদের ফেসবুকের পাতা থেকে: খায়রুল-পায়েল থেকে চঞ্চল

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।

খায়রুল বাসার ও কেয়া পায়েলের জুটি

এর আগে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের জুটি হয়ে আলোচনায় এসেছিলেন অভিনেতা খায়রুল বাসার ও কেয়া পায়েল। সেই জুটিই এবার ঈদ নাটক ‘নোটবুক’ দিয়ে প্রশংসিত হচ্ছে। খায়রুল বাসার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কেয়া পায়েল আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে।’

নাজিফা তুষির ব্রাজিল-আর্জেন্টিনা মিম

বিশ্বকাপ ফুটবল ঘিরে তারকাদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। কে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক, এ নিয়ে আলোচনা বেশি। সবাই নিজের দলকে এগিয়ে রাখছেন। সেখানে জার্সি ঘিরে কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। তাঁর ‘রইদ’ সিনেমার পোস্টার দিয়ে মিম তৈরি করে ফেসবুকে ছেড়েছেন ভক্তরা। সেই পোস্টার শেয়ার করে তুষি লিখেছেন, ‘কিন্তু আমি তো ব্রাজিল আমাকে কেন আর্জেন্টিনা দিলেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চঞ্চল চৌধুরীর জন্মদিনের কৃতজ্ঞতা

জুনের ১ তারিখ ছিল চঞ্চল চৌধুরীর জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে ভক্তরা শুভেচ্ছা জানান। তাঁদের উদ্দেশে তিন দিন পরে এই অভিনেতা লিখেছেন, ‘আমার জন্মদিনে যাঁরা আমাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। অগণিত এই সকল মানুষের ভালোবাসাই আমার চলার পথের পাথেয়।’

স্বস্তিকা মুখার্জির ফ্যাশন ভাবনা

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ছবি পোস্ট করতে আমার কয়েক মাস লেগে যায়, তাই আমার সব পোস্টই আসলে, লেট পোস্ট। কখনো ভাবিনি কালো রংও গ্রীষ্মের রং হতে পারে। অবশ্যই যদি পুরো পোশাকটি হালকা, আরামদায়ক আর ফুরফুরে হয়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাশেদ সীমান্তের আবেগঘন স্ট্যাটাস

‘যাদের বাবা–মা দূরে থাকেন, প্রতিদিন ফোনের আউটগোয়িং কল লিস্টে বাবা মায়ের নম্বরটা একবার জন্য হলেও যেন থাকে। আপনার কণ্ঠস্বর, তাদের জন্য শান্তি’—ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন অভিনেতা রাশেদ সীমান্ত। ছবি: ফেসবুক থেকে।