সাকিবের পল্টি! ব্রাজিল জার্সি পরে ম্যাচ দেখতে স্টেডিয়ামে
সাকিবের পল্টি! ব্রাজিল জার্সি পরে ম্যাচ দেখতে স্টেডিয়ামে

মনে প্রানে তিনি আর্জেন্টিনা সমর্থক। তবে বিশেষ এক ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান।

নেইমারের সঙ্গে রবিন মিয়ার সম্পর্ক

জানা যায়, ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক বাংলাদেশের রবিন মিয়ার। গত কাতার বিশ্বকাপের সময়ও এ বিষয়টা মিডিয়ায় এসেছিল। বাংলাদেশি ছেলে রবিন মিয়া থাকেন ব্রাজিলের সাও পাওলোয়। সে সূত্র ধরে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা তার। একদিন আগে তিনি পোস্ট করেছেন, নেইমার এবং তার বাবা নেইমার সিনিয়র তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন। সে সঙ্গে ব্রাজিলের প্রথম পর্বের তিন ম্যাচের তিনটা টিকিট।

সাকিবের পল্টি

এবার রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে রবিন লিখেন, ভাই কি আসলেই পল্টি মারলো? সাকিব আল হাসানের সঙ্গে রবিন মিয়া যদিও রবিন মিয়া লেখেননি, সাকিবকে তিনিই জার্সিটা দিয়েছেন। তবে, জার্সিতে নেইমারের স্বাক্ষর এবং রবিন মিয়ার আগে পোস্ট করা জার্সির মিল দেখেই সেটা অনুমান করা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাকিবের বক্তব্য

মূলত কদিন আগে বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, 'ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনবো ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’ সাকিব আল হাসান আর্জেন্টিনা সমর্থক। এমনকি গত বিশ্বকাপের সময় সাকিবকে দেখা গেছে আর্জেন্টিনা জার্সি পরে অনুশীলন করতেও। দারুণ পছন্দ করেন লিওনেল মেসিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করেন-এই তথ্যগুলো দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ