টানা বর্ষণের ফলে অপরিকল্পিত নগরব্যবস্থায় বিপর্যস্ত জনজীবন। তবে ব্যস্ততার টানাপোড়েনে বৃষ্টি মাড়িয়েই যেতে হচ্ছে গন্তব্যে। আর সে যাত্রায় একমাত্র সঙ্গী ছাতা। তেমনি এক পথচারীকে ছাতা হাতে কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষামাণ অবস্থায় দেখা মেলে ঢাকার সাভারের বাইশমাইল এলাকায়। ছবিটি তুলেছেন তাহমিদ হাসান।
বৃষ্টি মাড়িয়ে শিক্ষার্থীদের পথচলা
ঝুম বৃষ্টি মাড়িয়ে ক্লাসে যাওয়ার তাড়া না থাকলে পৃথিবীটা হয়তো একটু বেশিই সুন্দর হতো। মল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ জুলাই, ২০২৬। ছবি: যায়েদ আবদুল্লাহ। নীলাভ-ধূসর আবহাওয়া যেন বইঘরের সৌন্দর্য ও একাডেমিক নান্দনিকতা। আভাই লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: মেহেক আধভী।
গ্রামীণ দৃশ্যে বৃষ্টির ছোঁয়া
রংতুলিতে আঁকা নীল আকাশ, আর সাদা তুলার মতো মেঘের ছড়াছড়ি। ফসলহীন খেতে চতুষ্পদীদের নিশ্চিন্ত ভোজন। পাশ দিয়ে বয়ে চলেছে এক ছোট্ট বারিধারা। বইয়ের পাতায় পড়া কোনো এক দৃশ্য যেন। রাজশাহী টু ঢাকাগামী চলন্ত ট্রেন থেকে তোলা ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সুমাইয়া খাতুন।
শহরে বৃষ্টি আর খেলার মাঠ
বৃষ্টিভেজা শহরে ছোট্ট একটি ফাঁকা স্থানে খেলায় মেতেছে একদল কিশোর। ঢাকায় মাঠের সংকটের মধ্যেও থেমে নেই তাদের উচ্ছ্বাস। ছবি: আদিবা নওমী। বৃষ্টির পরে গ্রামীণ খাল। রাজাবাড়ী, স্বরূপকাঠি, পিরোজপুর। ছবি: নিয়াজ শাওন।
প্রকৃতির ক্যানভাসে বাংলাদেশ
বৃষ্টিস্নাত বৃক্ষরাজি। শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: তাসমিয়া জাহান নীলা। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। দুটি সুপারিগাছ শুধুই দুজনার। ছোট থেকে তারা এভাবেই বেড়ে উঠেছে। এখন তারা আকাশ ছুঁতে চায়। অধ্যাপক মোহাম্মদ আলী স্যারের বাসা, কামারপাড়া, গুরুদাসপুর, নাটোর, ৯ জুলাই ২০২৬। ছবি: ফাত্তাহ তানভীর রানা।
বর্ষায় শিশুদের মাছ ধরার ব্যস্ততা
প্রকৃতির ক্যানভাসে আঁকা একটুকরা বাংলাদেশ। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তোলা। ছবি: সাকিব হাসান মুনসী। মেঘাচ্ছন্ন ঢাকা। মহাখালী, ঢাকা। ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন। বর্ষার মৌসুমে চারদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন পানির মাছ ধরা নিয়ে ব্যস্ত শিশু-কিশোর। এ রকম চিত্রগুলো আমাদের মনে করিয়ে দেয়, শৈশবের মধুর স্মৃতির কথা। মৈন্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। ছবি: মো. উজ্জ্বল মিয়া।



