কবিতা: শ্বেতকায় পারাবত-মেঘনেবুচাদনেজারের প্রেমে
কবিতা: শ্বেতকায় পারাবত-মেঘনেবুচাদনেজারের প্রেমে

শ্বেতকায় পারাবত-মেঘনেবুচাদনেজারের প্রেমে

অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

কবেকার শূন্যোদ্যানে
আজ রাতে চাঁদ গেছে থেমে
শ্বেতকায় পারাবত-মেঘনে
বুচাদনেজারের প্রেমে

আমাদেরও প্রেম ছিল নাকি?
নিভৃতে কোথাও কোনো ঘর?
ঘাসে ঘাসে ছেয়ে গেছে সেই
ফেলে আসা লোহার বাসর

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরাগদণ্ডে ছিল সাপ
কুণ্ডলে তন্দ্রাবিলোল,
ফুলের প্রশ্নে এসে হাওয়া
উত্তরে দিয়ে গেল দোল

পেছনে হয়নি ফেরা আর
বিচলিত নদীটির কাছেআমাদের প্রেমে উতরোল
আজও কিছু ঢেউ জমা আছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ