এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনালি সন্ধ্যা: প্রীতম-পূজা-জেফার এক মঞ্চে
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনালি সন্ধ্যা

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছে। আগামীকাল ৩ জুলাই চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রচার করা হবে দুইটি বিশেষ অনুষ্ঠান—‘সোনালি সন্ধ্যা’ ও ‘আনন্দ আড্ডা’।

মালয়েশিয়ার কনসার্ট এবার টিভির পর্দায়

জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, অভিনেত্রী পূজা চেরী ও জেফার রহমান—এ তিন তারকা সম্প্রতি মালয়েশিয়ায় এক মঞ্চে পারফর্ম করেছিলেন। ‘সোনালি সন্ধ্যা’ নামের সেই অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন প্রবাসী বাঙালিরা। দেশের দর্শকরা সেই সুযোগ পাননি। এবার এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের মানুষও টিভির পর্দায় সেই অনুষ্ঠান দেখতে পাবেন।

প্রচারের সময়সূচি ও উপস্থাপনা

আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার করা হবে ‘সোনালি সন্ধ্যা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াংকা। এতে প্রীতম হাসান, জেফার রহমান ও পূজা চেরী ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জা ও আরও অনেকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘আনন্দ আড্ডা’য় অতিথিরা

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। এতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী সুমাইয়া শিমু ও আইশা খান।

এনটিভির যাত্রা ও স্লোগান

‘সময়ের সাথে আগামীর পথে’—এ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আরও নানা আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ