নতুন অভিনেত্রী ও সুপরিচিত মডেল সানজিদা তাসনিম আর্জেন্টিনার চিরচেনা সাদা-নীল জার্সির সঙ্গে সাদা লুঙ্গি পরেছেন। তাঁর এই লুকটি আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশের এক অনন্য উপায়।
লুঙ্গি-জার্সি কম্বিনেশন
সানজিদা তাঁর ইন্সটাগ্রামে আর্জেন্টিনার জার্সির সঙ্গে সাদা লুঙ্গি পরে ছবি শেয়ার করেছেন। লুঙ্গি পরার টেকনিকে এতে এসেছে স্টাইলিশ টাচ। সঙ্গী হয়েছে আটপৌরে সাদা স্নিকার্স। এছাড়া আকাশ-নীল আর্জেন্টিনা ক্যাপ ও একটি ফুটবলও তাঁর লুকে যোগ হয়েছে।
ফেমিনিন টাচ ও অ্যাকসেসরিজ
লুঙ্গি সাধারণত পুরুষদের পোশাক হিসেবে পরিচিত হলেও সানজিদার পুরো লুকে ফেমিনিন আমেজ আছে। হাতভর্তি সাদা রেশমি চুড়ি তাঁর লুককে আরেক লেভেলে নিয়ে গেছে। মিল্কি ম্যানিকিওর, সেমি ম্যাট ন্যুফ কমলা লিপস আর হালকা ব্লাশে সাজ সেরেছেন তিনি। চোখের আকাশ-নীল লাইনারও নজর কাড়ছে খোলা চুলের সঙ্গে।
ভালোবাসার প্রকাশ
সব মিলিয়ে স্টাইলিং আর বডি ল্যাঙ্গুয়েজেই বাজিমাত হয়েছে আর্জেন্টিনা আর মেসির জন্য ভালোবাসার প্রকাশে। সানজিদা তাসনিমের এই লুঙ্গি পরা লুকটি বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে 'গোল অ্যান্ড গ্ল্যাম ২০২৬' সিরিজের অংশ। ছবিগুলোর ফটোগ্রাফি করেছেন অনীক আদিত্য।



