কাফকার প্রাগ: নিঃসঙ্গতা আর অস্তিত্বের শহরে জন্ম নেওয়া সাহিত্যের কিংবদন্তি
কাফকার প্রাগ: নিঃসঙ্গতা আর অস্তিত্বের শহর

প্রাগ শহরের পাথুরে গলি, গথিক মিনার, পুরোনো সেতু আর ভলতাভা নদীর কুয়াশামাখা বাতাসে আজও যেন ভেসে বেড়ান ফ্রানৎস কাফকা। এ শহরের অলিগলিতেই জন্ম নিয়েছিল সেই নিঃসঙ্গতা, অস্বস্তি আর অস্তিত্বের প্রশ্ন, যা পরে রূপ নেয় বিশ্বসাহিত্যের অনন্য সব রচনায়। ১৮৮৩ সালের ৩ জুলাই প্রাগের এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন এই কিংবদন্তি কথাসাহিত্যিক। মনে হয়, এখানেই হয়তো একদিন ঘুম ভেঙে গ্রেগর সামসা নিজেকে আবিষ্কার করেছিলেন এক বীভৎস পোকায় রূপান্তরিত হয়ে। ‘দ্য মেটামরফোসিস’-এর স্রষ্টা কাফকার জন্মদিনে তাঁর রহস্যময় শহর ঘুরে আসা যাক লেখকের সঙ্গে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ