মাদক সাম্রাজ্যের অন্ধকার জগত: বিশ্বের সেরা ৫ সিনেমার গল্প
বিশ্বজুড়ে মাদক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্পগুলো বরাবরই দর্শক ও নির্মাতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাস্তব ঘটনা ও কল্পনার মিশেলে মাদকসম্রাটদের উত্থান, ক্ষমতা, সহিংসতা ও পতনের গল্প বক্স অফিসেও সাফল্য এনে দিয়েছে। গত বছরের নভেম্বরে দ্য উইক মাদক সাম্রাজ্য ও অপরাধ জগতের উত্থান-পতন নিয়ে শীর্ষ ৫ সিনেমার একটি তালিকা তৈরি করে। মাদক সাম্রাজ্য নিয়ে সিনেমায় কী আছে, তা জানতে এই তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১. স্কারফেস (১৯৮৩)
মাদক সাম্রাজ্য নিয়ে আশির দশকের আলোচিত সিনেমা ‘স্কারফেস’ এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে। সিনেমাটির গল্পে দেখা যায়, কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা টনি মন্টানা ধীরে ধীরে মাদক ব্যবসার মাধ্যমে একটি অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে। ক্ষমতা, অর্থ ও অহংকার তাকে শীর্ষে তুললেও শেষ পর্যন্ত লোভ তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। মন্টানা চরিত্রে আল পাচিনোর শক্তিশালী অভিনয় সিনেমাটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৩, যেখানে ১০ লাখেরও বেশি ভক্ত ভোট দিয়েছেন। এটি মাদক অপরাধে জড়িত ব্যক্তিদের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। বলিভিয়ার একজন শীর্ষ মাদক কারবারিকে দিয়ে অভিনয় করিয়েছিলেন পরিচালক, যা সিনেমার বাস্তবতা বাড়িয়েছে। আল পাচিনো এই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছিলেন এবং এখনো এটি তার পছন্দের চরিত্রগুলোর একটি। সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।
২. ট্রাফিক (২০০০)
আলোচিত এই সিনেমায় মাদক ব্যবসার বৈশ্বিক প্রভাবকে একাধিক চরিত্র ও দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। রাজনীতিবিদ, আইন প্রয়োগকারী সংস্থা, ব্যবসায়ী ও মাদকে আসক্ত ব্যক্তি—সব পক্ষের বাস্তবতায় মাদক সমাজে কী প্রভাব ফেলে, সেটাই ড্রাগ ক্রাইম মনস্তাত্ত্বিক সিনেমা ‘ট্রাফিক’-এ উপস্থাপন করা হয়েছে। গল্পে দেখা যায়, একজন কনজারভেটিভ জর্জ, যিনি নতুনভাবে ড্রাগ ক্রেজার পদে নিয়োগ পান, কিন্তু তার কন্যা ভয়াবহ হেরোইনে আসক্ত হয়ে পড়ে। মাদক নিয়ে আলোচিত এই সিনেমাটি চারটি শাখায় অস্কার পুরস্কার জয় করে। পরিচালক স্টিভেন সোডেনবার্গ অস্কার পান এবং সিনেমায় অভিনয় করেছেন মাইকেল ডগলাস ও বেনিসিও দেল তোরোর মতো তারকারা। সিনেমাটি এখন নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।
৩. ব্লো (২০০১)
বিখ্যাত মাদক কারবারি জর্জ জাংয়ের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ড্রাগ ও ক্রাইম ঘরানার সিনেমা ‘ব্লো’। এতে দেখানো হয়েছে, কীভাবে একজন সাধারণ ব্যক্তি আন্তর্জাতিক কোকেন চক্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়। জর্জ জাং ছিলেন একজন সাধারণ মার্কিন নাগরিক, যিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে হঠাৎ করেই আন্তর্জাতিক কোকেন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তিনি মাদক সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। সিনেমায় মাদক ব্যবসার উত্থানের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কের ভাঙন ও পতনের চিত্র তুলে ধরা হয়েছে। জর্জ জাং চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ এবং পরিচালনা করেছেন টেড ডেমে। সিনেমায় দেখানো হয়, জর্জ জাং জেলে আছেন, কিন্তু বাস্তবে তিনি সিনেমাটি মুক্তির ১৩ বছর পর জেল থেকে মুক্তি পান। সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাবে।
৪. নো কান্ট্রি ফর ওল্ড ম্যান (২০০৭)
কোয়েন ভ্রাতৃদ্বয়ের এই সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায় এবং মেক্সিকো সীমান্তের মাদক চোরাকারবারিদের অপরাধ ঘিরেই এর গল্প আবর্তিত হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো পাশাপাশি দেশ হওয়ায়, তাদের সীমান্তের ২৬টি বড় প্রবেশপথ দিয়ে মাদক চোরাচালান হয়। এই পথগুলো দিয়ে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ কোকেন আসে। সিনেমার গল্পে, একটি মাদক লেনদেনের সীমান্তবর্তী জায়গা থেকে হঠাৎ একটি ব্যাগ পাওয়া যায়, যাতে ২০ লাখ ডলার থাকে। মাদক কারবারিদের সেই টাকা নিয়ে পালানোর গল্পই ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’-এর মূল বিষয়। জেভিয়ার বারদেম, যশ ব্রোলিন ও টমি লি জোনসের অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমাটি চারটি শাখায় অস্কার জয় করে। জেভিয়ার বারদেম প্রথম স্প্যানিশ অভিনেতা হিসেবে এই সিনেমার জন্য একই সঙ্গে হলিউডের অস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, বাফটা ও গোল্ডেন গ্লোবে মনোনয়ন ও পুরস্কার পান। সিনেমাটি প্যারামাউন্ট প্লাস সাইটে দেখা যাবে।
৫. সিকারিও (২০১৫)
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তের মাদক চোরাকারবারিদের নিয়ে আরেক আলোচিত সিনেমা ‘সিকারিও’ দ্য উইকের তালিকায় শীর্ষ পাঁচে স্থান পেয়েছে। গল্পে দেখানো হয়, সীমান্তে মাদক কারবার কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, ফলে একটি তীব্র মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করা হয়। এ জন্য গঠন করা হয় সরকারি টাস্কফোর্স, যার দায়িত্ব পড়ে একজন এফবিআই কর্মকর্তার ওপর। অভিযানে অংশ নেওয়া এফবিআই কর্মকর্তার চোখে চোরাকারবারি জগতের নির্মম বাস্তবতা উঠে আসে এই সিনেমায়। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এই সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৭ এবং এটি তিনটি শাখায় অস্কার মনোনয়ন পেয়েছিল। জশ ব্রোলিন ও এমিলি ব্লান্টের অভিনয়ে সমৃদ্ধ সিনেমাটি পিকক সাইটে দেখা যাবে।
মাদক সাম্রাজ্যের এই সিনেমাগুলো শুধু বিনোদনই দেয় না, বরং সমাজের অন্ধকার দিকগুলোও উন্মোচন করে, যা দর্শকদের গভীরভাবে ভাবায়।
