বিজেপির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন অভিনেতা জিৎ
বিজেপির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন জিৎ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শনিবার (৯ মে) শপথ গ্রহণ করেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন টালিউড অভিনেতা ও প্রযোজক জিৎ। তবে এই উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের রোষানলে পড়েন তিনি।

শপথ অনুষ্ঠানে জিতের উপস্থিতি

শপথগ্রহণ অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি ও গেরুয়া উত্তরীয় পরে অংশ নেন জিৎ। মঞ্চে পা রাখতেই দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। যিনি কখনো কোনো রাজনৈতিক দলের প্রচারে যোগ দেননি, সেই ‘অরাজনৈতিক’ তারকা কেন রাজনৈতিক মঞ্চে হাজির? নেটিজেনদের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে।

জিতের জবাব

সমালোচনার জবাবে একটি গণমাধ্যমের কাছে লিখিত বার্তা পাঠান জিৎ। সেখানে তিনি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘জয়ী দল ও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাকে সম্মান জানিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে যোগ দিয়েছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জিৎ আরও স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। তখনও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই তার এই উপস্থিতিতে রাজনৈতিক রঙ না দেওয়ার অনুরোধ জানান তিনি। তিনি এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে স্পষ্ট করেন।

এর আগে ভোটের দিন ভোট দিয়ে বেরিয়ে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। সেই সময় সামাজিক মাধ্যমে জিৎ বিজেপি সরকারকে স্বাগত জানিয়েছিলেন। রবীন্দ্রজয়ন্তীর দিন শপথ নেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে অভিনেতার উপস্থিতি জল্পনাকে আরও তীব্র করে তোলে। তবে জিৎ সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন, তিনি রাজনীতির মঞ্চে নন, কেবল সম্মান ও শুভেচ্ছা জানাতেই এসেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ