কানাই দাস বাউলের শেষ গান ‘রইদ’ সিনেমায় প্রকাশ
কানাই দাস বাউলের শেষ গান ‘রইদ’ সিনেমায় প্রকাশ

পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’-এর দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ আজ প্রকাশ পেয়েছে। তবে গানটির প্রকাশে তৈরি হয়েছে এক অন্যরকম আবেগ, কারণ এর কণ্ঠশিল্পী কিংবদন্তি বাউল সাধক কানাই দাস বাউল সম্প্রতি না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

গানের পেছনের গল্প

বাংলার আধ্যাত্মিক লোকসংগীত ও বাউল দর্শনের আবহে নির্মিত গানটির রচয়িতা শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী। আর কানাই দাস বাউলের মায়ামাখা কণ্ঠ, গভীর হাহাকার ও অন্তর্গত আবেগ গানটিকে দিয়েছে এক অনন্য ব্যঞ্জনা। যেন গানটির প্রতিটি পঙ্‌ক্তিতে রয়ে গেছে তার জীবনের শেষ সময়ের এক নিঃশব্দ বিদায়বেলা।

সংগীতায়োজন ও প্রকাশ

গানটির নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। দেশীয় লোকবাদ্যের সঙ্গে আধুনিক পাশ্চাত্য সংগীতের সংমিশ্রণে গানটিকে নতুন আবহে উপস্থাপন করা হয়েছে। গানটি প্রসঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, “খুব দুঃখের বিষয়, কানাই দাস বাউল-এর মৃত্যুর পর গানটি প্রকাশ পেল। তাকে যদি এই কাজটি শুনাতে পারতাম, খুব ভালো লাগত। তবে তার সেই মায়ামাখা কণ্ঠ আমাদের সিনেমার মধ্য দিয়ে থেকে যাবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক স্বীকৃতি

উল্লেখ্য, ‘রইদ’ ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম-এর টাইগার প্রতিযোগিতা বিভাগ এবং সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ