লুকপিংক ইজ দ্য নিউ ব্ল্যাক। ব্লাশ থেকে শুরু করে হট পিংক, ফুশিয়া কিংবা রোজ গোল্ড—গোলাপির প্রতিটি শেডেই সুনেরাহ বিনতে কামাল জানেন কীভাবে আবেদন কাড়তে হয়। বাংলাদেশের এই স্টাইলিশ অভিনেত্রী ফ্যাশনের ক্ষেত্রে কোনো আপস করেন না; বরং একেক সময়ে একেক লুকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। বিশেষ করে গোলাপি বা পিঙ্কের নানা শেডে তাঁকে লাগে আরও বেশি চোখধাঁধানো ও আকর্ষণীয়। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মেরেই বোঝা যায়— কখনও গ্ল্যামারাস গাউনে, কখনও আবার স্ট্রিট-স্টাইল ইনস্পায়ার্ড আউটফিটে ধরা দেন এই তারকা। এই সিরিজে রইল পিঙ্ক আউটফিটে সুনেরাহর সবচেয়ে আকর্ষণীয় কিছু মুহূর্তের ঝলক।
ব্লাশ পিঙ্ক স্ট্র্যাপলেস গাউন
প্রথম লুকে সুনেরাহ ধরা দিয়েছেন গ্ল্যামারাস মুডে। ব্লাশ পিঙ্ক স্ট্র্যাপলেস গাউনে তিনি অপূর্ব। প্লিসেড টেক্সচারের এই গাউনের হাই-স্লিট ডিজাইন তাঁর লুকে বাড়তি আবেদন যোগ করেছে।
ফুশিয়া পিঙ্ক ফিউশন পোশাক
দ্বিতীয় লুকে অভিনেত্রী ফুশিয়া পিঙ্ক রঙের একটি জমকালো ফিউশন পোশাক পরেছেন। এই পোশাকে তিনি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছেন।
রোজ গোল্ড সিকুইন মিনি ড্রেস
তৃতীয় লুকে ঝলমলে রোজ গোল্ড শেডের লং-স্লিভ মিনি ড্রেসে সুনেরাহ। অল-ওভার সিকুইন ওয়ার্কের এই র্যাপ-স্টাইলের পোশাকটিতে তাঁকে দেখা যাচ্ছে একেবারে গ্ল্যামারাস মুডে।
হিপহপ অনুপ্রাণিত ক্যাজুয়াল লুক
চতুর্থ লুকে পিঙ্ক হাই-ওয়েস্ট ডেনিম প্যান্ট, ক্রপ টপ এবং ওপরে স্বচ্ছ ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট— এই হিপহপ অনুপ্রাণিত লুকে সুনেরাহ ধরা দিয়েছেন ট্রেন্ডি মুডে। বেণি করা হেয়ারস্টাইল, গলায় লেয়ার্ড চেইন, পায়ে সাদা স্নিকার্স এই ক্যাজুয়াল লুকটিকে সম্পূর্ণ করেছে।
ম্যাজেন্টা পিঙ্ক বডি-হাগিং মিনি ড্রেস
পঞ্চম লুকে সুনেরাহ একটি চমৎকার ম্যাজেন্টা পিঙ্ক বডি-হাগিং মিনি ড্রেস পরেছেন। এই পোশাকে তাঁর সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে।
ওয়েট হেয়ার লুক ও গাঢ় লিপস্টিক
ষষ্ঠ লুকে 'ওয়েট হেয়ার লুক' এবং ঠোঁটে গাঢ় শেডের লিপস্টিকে সেজেছেন সুন্দরী। এই সিম্পল কিন্তু স্টাইলিশ লুকে তিনি ভিন্নতা এনেছেন।
গোলাপি সামার ড্রেস
সপ্তম লুকে অভিনেত্রীকে রিফ্রেশিং লাগছে গোলাপি সামার ড্রেসে। হালকা ও আরামদায়ক এই পোশাকে তিনি গ্রীষ্মের জন্য আদর্শ লুক উপস্থাপন করেছেন।
হট পিংকে সাহসী সুনেরাহ
অষ্টম লুকে হট পিংকে সাহসী সুনেরাহ। ন্যুডল স্ট্রেপের স্টাইলিশ ক্রপ টপের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড ব্লেজার। জুটি হয়েছে সিকুইনসজ্জিত হাইওয়েস্ট বটম। এই লুকে তিনি আধুনিক ও সাহসী।
ফুশিয়া পিঙ্ক ক্রপ টপ ও কালো বটম
নবম লুকে ফুশিয়া পিঙ্ক ক্রপ টপটির সঙ্গে কন্ট্রাস্ট তৈরি করতে তিনি কালো বটম বেছে নিয়েছেন। এই কম্বিনেশনটি তাঁর লুকে দিয়েছে ভিন্ন মাত্রা।
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:০৮



