অলংকরণ: তুলি নিশ্চুপে, কখনো শঙ্কায়, কখনো আশঙ্কায় নিজেকে যখন দেখি, কিন্তু নাহ! কোনো কঙ্কালসার প্রতিচ্ছবি দেখতে পাই নাহ! আমি আমিই রয়ে গেছি? শতবার নিজেকে যাচাই করি, আসলে এটা আমি! নাকি মৃত আত্মা!? কিন্তু নাহ! আবারও আমি, আমাকেই দেখি! হাসিতে মেতে থাকা, আমাকেই আমি দেখি, আবারও থমকে যাই! আর, ভাবি পৃথিবীতে হরেক রকমের হাসি আছে! সেরাটা হচ্ছে মিথ্যে হাসি! আবারও প্রাণ খুলে হাসি, আবারও থমকে যাই, আবারও শুনতে পাই কঙ্কালসার সেই আত্মাটা যেন বলে ওঠে মিথ্যে হাসি!
বন্ধুসভা কবিতা/ছড়াকবিতা
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন। এই কবিতায় লেখক নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বারবার নিজেকে যাচাই করেন, কিন্তু প্রতিবারই নিজের পরিচয়ে ফিরে আসেন। হাসির বিভিন্ন রূপের মধ্যে মিথ্যে হাসিকে তিনি সবচেয়ে ভয়ংকর বলে মনে করেন। শেষ পর্যন্ত, তিনি শুনতে পান কঙ্কালসার আত্মার কণ্ঠ, যা তাকে মিথ্যে হাসির সতর্কবার্তা দেয়।


