নায়িকাকে পণ্য দেখানোর অভিযোগ, ক্ষমা চাইলেন পরিচালক
নায়িকাকে পণ্য দেখানোর অভিযোগ, ক্ষমা চাইলেন পরিচালক

মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছিল ‘পেড্ডি’ সিনেমার গান ‘হাল্লাল্লাল্লো’। অভিযোগ দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণের সঙ্গে অভিনেত্রী শ্রুতি হাসান ও জাহ্নবী কাপুরের ‘চটুল’ নাচ! ‘আপত্তিকর’ কনটেন্টের সমালোচনায় মুখরিত হয়েছিলেন সামাজিক মাধ্যম নেটিজেনরা।

মুক্তির পর বিতর্ক আরও জোরালো

সিনেমাটি মুক্তির পর সেই বিতর্ক আরও জোরালো হয়। সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া ফেললেও অভিনেতা রামচরণের সঙ্গে প্রথমবার অভিনয় করেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে জাহ্নবী কাপুরের। যদিও সেটা সিনেমার সঙ্গে জড়িত কলাকুশলীদের জন্য নয়, নিন্দুকদের জন্য তা বলার অপেক্ষাই রাখে না।

দর্শকদের অস্বস্তি

‘পেড্ডি’ সিনেমা মুক্তির পর সিনেমাপ্রেমী দর্শকদের একাংশের অভিযোগ, জাহ্নবী কাপুরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখে লজ্জায় নিজেরাই চোখ ঢেকেছেন। প্রেক্ষাগৃহে এমন দৃশ্য প্রচণ্ড অস্বস্তিকর বলেই দাবি করা হচ্ছে। সিনেমাপ্রেমী দর্শককে সিনেমার প্রতি আকৃষ্ট করতে পরিচালক মাত্রাতিরিক্ত ‘অশ্লীলতা’কে প্রশ্রয় দিয়েছেন। জাহ্নবীও কেন এ ধরনের দৃশ্যে শট দিতে আপত্তি জানাননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাহ্নবী কাপুরের সৌষ্ঠব কোমরের ঝলকানিকে ‘যৌনগন্ধী’ বলে দাগিয়ে দিয়েছেন নেটিজেনরা। তারা মনে করেন, নাচের ভঙ্গিমা অত্যন্ত অশালীন, নিম্ন রুচির কোরিওগ্রাফি। জাহ্নবী ও শ্রুতির শরীরী বিভঙ্গ অত্যন্ত আবেদনময়ী। ক্যামেরার লেন্সে নারীর শরীরকে আপত্তিজনকভাবে উপস্থাপনের অভিযোগেও সরব নেটদুনিয়া। অহেতুক যৌন ভঙ্গিমার দৃশ্য প্রদর্শিত করা হয়েছে এ সিনেমায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালকের ক্ষমা

বিতর্কের মুখে পরিচালক বুচি বাবু সানা সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নিয়েছেন। এক পোস্টে পরিচালক লিখেছেন— কাউকে অস্বস্তিতে ফেলা বা অসম্মান করা কোনোটাই আমার উদ্দেশ্য নয়। সিনেমার লক্ষ্য হওয়া উচিত— দর্শককে সম্পূর্ণ বিনোদন দেওয়া। সিনেমা সঙ্গে দর্শকদের সংযোগ তৈরি করাই আসল উদ্দেশ্য। কিছু দৃশ্য নিয়ে প্রাপ্ত মতামত আমরা শুনেছি এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। রিল ও রিয়েল— দুই ক্ষেত্রেই নারীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তাই কোনো নারী চরিত্রকে পণ্য হিসেবে দেখানো...।

তিনি বলেন, আমরা প্রত্যেকের অনুভূতিকে শ্রদ্ধা করি। যাদের ভাবাবেগে আঘাত লেগেছে, তাদের প্রতি আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যে দৃশ্যগুলো নিয়ে আপত্তি তোলা হয়েছে, প্রয়োজনে সেই অংশগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।

পরিচালক বুচি বাবু সানা বলেন, দর্শকদের জন্যই সিনেমা তৈরি করা। তারাই একমাত্র সিনেমার বিকাশ ঘটাতে পারেন। একজন পরিচালক হিসেবে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি ও সংবেদনশীলতার প্রতি সচেতন থাকা আমার দায়িত্ব।

জাহ্নবী কাপুরের নীরবতা

পরিচালক প্রকাশ্যে ক্ষমা চাইল সংশ্লিষ্ট বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী জাহ্নবী কাপুর। পেড্ডি সিনেমার গান ‘হাল্লাল্লাল্লো’-এর কোরিওগ্রাফারকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশ অতীত ফুঁড়ে খোঁচা মেরেছেন— এই গান যিনি কোরিওগ্রাফি করেছেন, তিনি তো নিজেই যৌন হেনস্তার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন।