সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা বাপ্পারাজ। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণ

বুধবার তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মধ্যে ব্যবসায়িক কারণও আছে। নির্বাচন করে যদি সময় দিতে না পারি, তাহলে বিষয়টি ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এফডিসিপাড়ায় তৎপরতা

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিপাড়ায় ইতোমধ্যে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী, জোট ও প্যানেল গঠন নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। বাপ্পারাজের সরে দাঁড়ানোর ঘোষণার পর সভাপতি পদে কারা প্রার্থী থাকবেন—তা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ