বলিউডের ‘নবাব’ খ্যাত অভিনেতা সাইফ আলি খান তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় কঠোর নিয়ম মেনে চলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বিয়ের পর রাত ১১টার পর আর বাইরে থাকেন না। পরিবারকে সময় দেওয়াই তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পরিবারই প্রাধান্য
ছোট থেকেই অভিজাত পরিবারে বড় হওয়া সাইফ আলি খান পতৌদি পরিবারের ঐতিহ্য ও আদব-কায়দায় অভ্যস্ত। তিনি মনে করেন, ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবনের মধ্যে সমতা না থাকলে কাজের কোনো অর্থ হয় না। শুক্রবার (১৫ মে) তার অভিনীত সিরিজ ‘কর্তব্য’ মুক্তি পেয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পেশাগত জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন, যার মূল্য দিতে হয়েছে বাস্তব জীবনে।
কর্মজীবন পর্বতারোহণের মতো
সাইফ আলি খান তার কর্মজীবনকে পর্বতারোহণের সঙ্গে তুলনা করেছেন। তার কাছে বাড়ি হলো ‘বেসক্যাম্প’, যেখানে ক্লান্তি দূর করে কিছুটা বিশ্রাম নেওয়া যায়। তিনি বলেন, ‘পর্বতারোহণে খুব বেশি সময় নষ্ট করা উচিত নয়, তা না হলে বেস ক্যাম্পটা উধাও হয়ে যেতে পারে।’
১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে থাকা মৌনী রায়ের মতো নন সাইফ। তবে কারিনা কাপুরের সঙ্গে বিয়ে এবং দুই পুত্রসন্তানের জন্মের পর থেকে পরিবারকে আরও বেশি সময় দিতে চান তিনি। শুটিংয়ের ক্ষেত্রে তিনি কিছু নিয়ম মেনে চলেন। কোনোভাবেই রাত ৯টার পর শুটিং করেন না। সাইফ বলেন, ‘সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিংয়ের ধারণাটা অযৌক্তিক। কারণ শুটিং শেষ করতে করতে সাড়ে ৯টা বেজে যায়, তারপর বাসায় ফিরতে ফিরতে ১১টা। এমন জীবন আমি চাই না।’
সাইফ আলি খানের এই সিদ্ধান্ত তার পরিবারপ্রেমী মনোভাবেরই প্রতিফলন। তিনি মনে করেন, সফলতার পেছনে পরিবারের ভূমিকা অপরিসীম। তাই পেশাগত ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দেওয়াকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেন।



