বাংলাদেশের প্রকৃতি ও নগর জীবনের নানা রূপ ধরা পড়েছে নাগরিক সংবাদে। সম্প্রতি তোলা ১০টি ছবিতে ফুটে উঠেছে নদীর স্নিগ্ধতা, পাখির বিচরণ, ফুলের সৌন্দর্য, নগর ভবনের স্থিরতা, এবং ফুটবল উন্মাদনা।
নদী ও আকাশের স্নিগ্ধতা
প্রথম ছবিতে দেখা গেছে বরগুনার আমতলীর পশুরবুনিয়া এলাকার নদী ও আকাশের স্নিগ্ধ দৃশ্য। ছবিটি তুলেছেন নিয়াজ শাওন।
বাংলা কাঠঠোকরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছে খাবারের খোঁজে ব্যস্ত একটি বাংলা কাঠঠোকরার ছবি তুলেছেন কিফায়াত মাসুদ নিটল। ছবিটি তোলা হয় ১৪ জুন ২০২৬।
নগর ভবনের স্থির দৃষ্টি
শহরের বুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ‘নগর ভবন’ ঘড়ির কাঁটায় সময় গুনছে। ছবিটি সম্প্রতি তোলা, তুলেছেন আবদুল্লাহ আল মুবাশ্বির।
গন্ধরাজ ফুলের সৌরভ
গন্ধরাজ ফুল তার মধুর সুবাস ও দৃষ্টিনন্দন সাদা রঙের জন্য বিখ্যাত। এটি ‘গার্ডেনিয়া’ এবং ‘কেপ জেসমিন’ নামেও পরিচিত। ফুল শুকিয়ে গেলেও সুগন্ধ থাকে অনেক দিন। চিরসবুজ এই গাছের আদি নিবাস চীন। ছবিটি তুলেছেন মো. রায়হানুল হক।
ভাত শালিকের কৌতূহল
সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যালয়ের মাঠে জমে থাকা পানির পাশে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে আছে একটি ভাত শালিক। ছবিটি তুলেছেন সুমন পাল।
দোয়েল পাখি ও জাতীয় পতাকা
সলঙ্গা, সিরাজগঞ্জে মেঘলা আকাশের নিচে একটি জাতীয় পতাকার খুঁটির ওপর বসে আছে দোয়েল পাখি। ছবিটি তুলেছেন সুমন পাল।
যুক্তরাজ্যের ক্লাফ বটম রিজার্ভয়ার
যুক্তরাজ্যের উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির রসেন্ডেল সীমান্তবর্তী ক্লিভিগার এলাকার ‘ক্লাফ বটম রিজার্ভয়ার’ প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়া একটি স্থান। সবুজ বনভূমি ও পাহাড়ের ঢালে ঘেরা এই জলাধার হাঁটা ও প্রকৃতি উপভোগের স্থান হিসেবে পরিচিত। ছবিটি তুলেছেন শাহ মনসুর আলী নোমান, ইংল্যান্ড।
বোনের স্নেহ
পরম মমতায় ছোট বোনের চুল আঁচড়ে দিচ্ছে বড় বোন। কিছুক্ষণ পর দুই বোন মিলে চকলেট বিক্রি করবে। ছবিটি সোমবার (২৯ জুন ২০২৬) ঢাকার জিয়া উদ্যান থেকে তুলেছেন মোবাশ্বির হাসান শিপন।
শহরের শান্তির ঠিকানা
মেঘের গল্পে মোড়ানো আকাশ, আর শহরের ব্যস্ততার মধ্যেও একটুকরা শান্তির ঠিকানা। পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা থেকে ৩০ জুন ২০২৬ তারিখে ছবিটি তুলেছেন আনিকা বিনতে আজিজ।
বিশাল আর্জেন্টিনার জার্সি
ঢাকার ইব্রাহিমপুরে ভক্তদের তৈরি সবচেয়ে বড় আর্জেন্টিনার জার্সি টাঙানো হয়েছে। প্রায় ৪০ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া বিশাল জার্সিটি ফুটবল উন্মাদনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার প্রতীক। স্থানীয় আর্জেন্টিনার ভক্তরা সম্পূর্ণ নিজ উদ্যোগে এটি তৈরি করেছেন। ছবিটি ২৭ জুন ২০২৬ তারিখে তুলেছেন হাফিজুন নাহার।



