হ্যারি স্টাইলস ও জো ক্রাভিটজের বাগদান সম্পন্ন
হ্যারি স্টাইলস ও জো ক্রাভিটজের বাগদান সম্পন্ন

ব্রিটিশ গায়ক ও অভিনেতা হ্যারি স্টাইলস এবং অভিনেত্রী জো ক্রাভিটজ অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে এই জুটি বাগদানের সিদ্ধান্ত নেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কেউই খবরটি নিশ্চিত করেননি, তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে পিপল ডটকম এই তথ্য প্রকাশ করেছে।

সম্পর্কের সূচনা

প্রায় আট মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন হ্যারি ও জো। ২০২৫ সালের আগস্টে ইতালির রোমে প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখা যায়। পরে লন্ডনেও ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন তারা। ধীরে ধীরে সম্পর্কের খবর সামনে এলেও প্রকাশ্যে এ নিয়ে কথা বলেননি কেউই।

আংটির দাম ও পরিবারের সম্মতি

সম্প্রতি লন্ডনে একসঙ্গে হাঁটার সময় জোর হাতে বড় হীরার আংটি ভক্তদের নজর কাড়ে। বিদায়ের আগে হ্যারির চুম্বন সেই জল্পনাকে আরও জোরালো করে। জানা গেছে, জোর বাবা, সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সম্মতিও পেয়েছেন হ্যারি। মার্কিন গণমাধ্যমের দাবি, জোর নতুন এনগেজমেন্ট রিংয়ের মূল্য ৬ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার সমান। এর আগে অভিনেতা চ্যানিং ট্যাটামের সঙ্গে বাগদানের সময়ও তার আংটির দাম ছিল প্রায় ৫ লাখ ডলার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জো ক্রাভিটজের পূর্বের সম্পর্ক

জো ক্রাভিটজ ২০১৯ সালে অভিনেতা কার্ল গ্লুসম্যানকে বিয়ে করেছিলেন, তবে ২০২০ সালেই তাদের বিচ্ছেদ হয়। পরে চ্যানিং ট্যাটামের সঙ্গে সম্পর্কে জড়ান, এমনকি ২০২৩ সালে তাদের বাগদানও হয়। কিন্তু ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

হ্যারি স্টাইলসের ব্যক্তিগত জীবন

অন্যদিকে হ্যারি স্টাইলসের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। টেলিভিশন উপস্থাপক ক্যারোলিন ফ্ল্যাক থেকে শুরু করে কেন্ডাল জেনার, ক্যামিল রো এবং পরিচালক অলিভিয়া ওয়াইল্ড—বহু সম্পর্কের খবর শোনা গেছে। তবে এবারই প্রথম তার বাগদানের খবর সামনে এল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চ্যানিং ট্যাটামের রহস্যময় পোস্ট

বাগদানের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই চ্যানিং ট্যাটাম ইনস্টাগ্রামে একটি রহস্যময় কবিতা শেয়ার করেন। সেখানে বিচ্ছেদ, ভাঙন আর মানসিক দ্বন্দ্বের কথা উঠে আসে, যা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা।