তারকাদের ব্যক্তিগত মুহূর্ত: কনকচাঁপা থেকে তৌসিফের হাস্যকর পোস্ট
তারকাদের ব্যক্তিগত মুহূর্ত: কনকচাঁপা থেকে তৌসিফ

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যে সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিগত জীবন, দৈনন্দিন মুহূর্ত এবং নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও ঘনিষ্ঠ, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখা যায় ফেসবুকের পাতা থেকে।

কনকচাঁপার কৈশোরের স্মৃতি

কনকচাঁপা কৈশোরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফেলে আসা দিনের এক টুকরো স্মৃতি। আমাদের ঢাকার বাড়ি মাদারটেকের দক্ষিণগাঁয়ের ছবি। ১৯৭৭ সালে ভাড়া বাসা শান্তিবাগ ছেড়ে আব্বা এই দূরবর্তী অঞ্চলে পাঁচ কাঠা জমির ওপর টিনের একটা বাড়ি করলেন। সারা বছর আশপাশের জমিতে ধান হতো কিন্তু বর্ষাকালে আমাদের বাড়িটি দ্বীপ হয়ে যেত। বাঁশের সাঁকো পেরিয়ে মাটির রাস্তা পেরিয়ে শহরে আসতে হতো। ছবিটি সম্ভবত ৮০/৮১ সালে তোলা।’

তৌসিফ মাহবুবের হাস্যকর পোস্ট

অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার বউ আমাকে যেভাবে সরি বলে, “আই অ্যাম সরি, তবে ভুলটা তোমার।”’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাকিয়া বারী মমের সাফল্যের দর্শন

অভিনেত্রী জাকিয়া বারী মম ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। এর ফাঁকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সাফল্য পরিমাণে নয়, সাফল্য হলো সেই মান, যেটার সঙ্গে তুমি বাঁচো।’

পরমব্রতের সন্তানের প্রতি ভালোবাসা

কলকাতার অভিনেতা পরমব্রত সন্তানের সঙ্গে ঘুরতে গিয়েছেন। সে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পাহাড়ের মতোই বড় হোক ওর মন। শৈশব থেকেই ও দেখুক এই পৃথিবীর কাছে আমাদের অস্তিত্ব। বাবা হিসেবে এটাই চাওয়ার!’

ফারজানার কবিতার ছবি

একসঙ্গে সহকর্মীদের পেয়ে ফ্রেমবন্দী হলেন তাঁরা। ফারজানা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জলের উপর ঝলমলে টুকরো আলোর রাশি/ ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ