কোভিডের সময় ফটোশ্যুট দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন নবীন অভিনেত্রী অনিন্দিতা মিমি। এরপর তাকে দেখা গিয়েছে বেশ কিছু ওয়েবসিরিজ ও নাটকে। মডেল হিসেবেও তার শক্ত অবস্থান রয়েছে। ইনস্টাগ্রামে ঝড় তোলা সব আবেদনময় লুকে তিনি যেন বলিউড ডিভা নোরা ফাতেহির ভাইব দিচ্ছেন। মিলটা আসলেই চোখে পড়ার মতো। চলুন দেখে আসি এই দেশি নোরার এক ডজন আবেদনময় লুক।
১/১২: অফ দ্য শোল্ডার লাল স্যাটিন ড্রেস
নজরকাড়া অফ দ্য শোল্ডার লাল স্যাটিন মনোক্রোম থাই স্লিট ড্রেস আর বড় সাদা পাথরের দুল পরেছেন অনিন্দিতা।
২/১২: লাল শাড়ি ও সোনালি শেডস
লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজ, সোনালি ওভাল ফ্রেমের কালো শেডস, হাতভরা বালা আর কপালে বড় টিকলি। কে বলবে ইনি নোরা নন?
৩/১২: ধূসর থাই স্লিট ড্রেস
কাউল নেকলাইনের স্প্যাগেটি স্ট্র্যাপ দেওয়া ধূসর থাই স্লিট ড্রেসে অনিন্দিতা।
৪/১২: প্যাস্টেল ব্লাশ পিংক শাড়ি
প্যাস্টেল ব্লাশ পিংক শিয়ার ফেব্রিকের সোনালি বর্ডারের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। সঙ্গে গ্লসি ন্যুড গোলাপি লিপস আর বড় চৌকো সাদা পাথরের দুল নজর কাড়ছে।
৫/১২: মেরুন টপ ও ফেডেড জিন্স
মেরুন স্লিভলেস টপ আর ফেডেড জিন্সে অনিন্দিতা।
৬/১২: সি গ্রিন ড্রেস
ড্রেপ প্যাটার্নের সি গ্রিন ড্রেসের সঙ্গে সাদা পাথরের লম্বা ঝোলানো দুলের লুকে দেখা যাচ্ছে তাকে।
৭/১২: ফুলেল প্রিন্টের সাদা স্লিপ ড্রেস
এখানে তিনি পরেছেন ফুলেল প্রিন্টের সাদা স্লিপ ড্রেস।
৮/১২: সাদা কাফতান কোঅর্ড সেট
নজরকাড়া এমবেলিশমেন্টের সাদা কাফতান কোঅর্ড সেট পরেছেন তিনি।
৯/১২: বোহো স্টাইলে শাড়ি
বোহো স্টাইলে ফিতা জড়ানো বেনি, স্ট্রিং ডিটেইলসের ব্যাকলেস মিররওয়ার্কের স্লিভলেস ব্লাউজের সঙ্গে পরেছেন বহুরঙা প্যাস্টেল শেডের শাড়ি।
১০/১২: সাদা নেটের মিনি ড্রেস
সাদা নেটের মিনি ড্রেসে অনিন্দিতা।
১১/১২: ক্রিম রঙা ভেস্ট স্যুট
নজরকাড়া বড় এমবেলিশমেন্ট শো বোতাম দেওয়া ক্রিম রঙা ভেস্ট স্যুট পরেছেন এই অভিনেত্রী। সঙ্গে ম্যাট মেরুন লিপস আর খোলা চুল।
১২/১২: বসলেডি লুকে কালো স্যুট
এখানে তাকে দেখা যাচ্ছে কালো ব্রালেটের সঙ্গে সোনালি বোতামের কালো স্যুট পরা বসলেডি লুকে। সঙ্গে আছে পনিটেইল, ওভারসাইজড কালো শেডস, গ্লসি মেরুন লিপস।
ছবি: অনিন্দিতার ইনস্টাগ্রাম



