আলিয়া ভাটের ব্যাগে থাকা ৫ অপরিহার্য প্রসাধনী: জেড রোলার থেকে সানস্ক্রিন
আলিয়া ভাটের ব্যাগে থাকা ৫ অপরিহার্য প্রসাধনী

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মেকআপ ছাড়াও তার প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও চকচকে ত্বকের জন্য বিশেষভাবে পরিচিত। সম্প্রতি এক ভিডিওতে তিনি নিজের ভ্যানিটি ব্যাগে রাখা পাঁচটি অপরিহার্য প্রসাধনী ও সামগ্রীর কথা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই ত্বক ভালো রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন আলিয়া।

জেড রোলার বা মাসাজার

আলিয়া ভাটের ত্বক পরিচর্যার প্রথম ধাপ হলো জেড রোলার। তিনি চোয়াল ও হনুর উঁচু হাড় বরাবর এটি ব্যবহার করেন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং মুখের ক্লান্তি ও ফোলাভাব দূর করতে দারুণ কাজ করে।

আই ক্রিম

অনিয়মিত ঘুম ও কাজের ব্যস্ততার ক্লান্তি যেন চোখেমুখে না পড়ে, সেজন্য আলিয়া নিয়মিত চোখের নিচে আই ক্রিম ব্যবহার করেন। এটি ডার্ক সার্কেল ও বলিরেখা দূর করতে সাহায্য করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়াসিনামাইড ড্রপস

বলিরেখা এড়াতে ও ত্বকে জেল্লা আনতে আলিয়া নিয়াসিনামাইডকে গুরুত্ব দেন। এটি ত্বককে পুনরুজ্জীবিত ও আর্দ্র রাখতে সাহায্য করে। ভিডিওতে তাকে ওয়াটারমেলন গ্লো নিয়াসিনামাইড ড্রপস প্রয়োগ করতে দেখা গেছে।

ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভোলেন না আলিয়া। দীর্ঘ সময় শুটিংয়ে থাকলেও ত্বককে আর্দ্র ও সতেজ রাখতে তিনি বেশ কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করেন। শুধু মুখেই নয়, ঘাড়, গলা ও হাতেও ময়েশ্চারাইজার লাগান।

সানস্ক্রিন

সানস্ক্রিন ছাড়া আলিয়া বাড়ি থেকে বের হন না। শুধু বাইরে বেরোলেই নয়, শুটিং ফ্লোরেও বারবার সানস্ক্রিন ব্যবহার করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ