রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী সাংবাদিকতা সম্মেলন
রাজধানীতে শুরু দুই দিনব্যাপী সাংবাদিকতা সম্মেলন

রাজধানীতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৯টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন

মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যমব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।

১২টি সেশন ও বিশেষ উদ্যোগ

দুই দিনের এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক ও মাস্টারক্লাস। আলোচনায় গুরুত্ব পাচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, জেন্ডার সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্মেলনস্থলে তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্ট চেকিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে তিনটি হেল্প ডেস্ক রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ