আন্তর্জাতিক নৃত্য দিবসে তারকাদের নাচের প্রতি ভালোবাসা
আন্তর্জাতিক নৃত্য দিবসে তারকাদের নাচের প্রতি ভালোবাসা

আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। আমাদের অনেক প্রিয় তারকা নৃত্যে পারদর্শী ও প্রশিক্ষিত। আবার অনেকে এই নাচের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন এবং জায়গা করে নিয়েছেন শোবিজে আর ভক্তদের হৃদয়ে। তবে একটি জায়গায় তাঁদের খুব মিল। সেটি হলো, তাঁরা নাচতে ভালোবাসেন।

আশনা হাবিব ভাবনা

নাচকেই নিজের প্রিয় শিল্পমাধ্যম বলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এখানে পরেছেন লাল বেনারসি, জমকালো গয়না আর সাদা ফুল। নাচের কস্টিউমে ভাবনা। কমলা কারুকাজ করা টপ ও ঘাগরার সঙ্গে পার্লের হেড গিয়ার। লাল শাড়ি, খোলা চুল আর গাঢ় কাজলে ভাবনার অভিব্যক্তি সত্যিই নজরকাড়া। সাদা শাড়ি আর ঠাকুরবাড়ির আমেজের সাদা লেসের লাল ব্লাউজে ভাবনার নাচের ভঙ্গী।

পারসা ইভানা

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা নাচ দিয়েই শুরু করেছিলেন। এখানে পরেছেন রূপালি কাজের আকাশ-নীল কত্থক নাচের পোশাক। হালকা শেওলা সবুজ কাতান শাড়িতে নাচের মুদ্রায় পারসা। জমকালো গয়না, টেনে বাঁধা চুল আর বেগুনি কাঞ্চিপুরমে পারসাকে দারুণ লাগছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুবাশ্বিরা কামাল ইরা

নাচ দিয়েই সবার হৃদয় জয় করেছেন মুবাশ্বিরা কামাল ইরা। এখানে লাল মনোক্রোম ক্রপড টপ আর ম্যাচিং লম্বা স্কার্টে দেখা যাচ্ছে তাঁকে। লম্বা বেনি, লাল শাড়ি আর কন্ট্রাস্ট সবুজ ব্লাউজে নাচের ভঙ্গিমায় ইরা। মেরুন স্ট্র্যাপলেস টিউব টপ আর ম্যাচিং টিয়ার্ড ফ্লেয়ার স্কার্টে মোহনীয় ইরা।

টুইংক ক্যারল

পাহাড়ি সাজে এই নাচের ভিডিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল টুইংক ক্যারলের। গর্জিয়াস নাচের কস্টিউম আর খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন ক্যারল। কালো ব্রালেট, ম্যাচিং প্যান্ট আর সাদা শার্টে পারফর্ম করছেন তিনি।

ছবি: ইন্সটাগ্রাম

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ