রাজশাহীতে ফ্লাইওভারে মোটরসাইকেল পোড়ানোর ভিডিও ভাইরাল
রাজশাহীতে ফ্লাইওভারে মোটরসাইকেল পোড়ানোর ভিডিও ভাইরাল

রাজশাহীতে ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে নগরীর মেহেরচণ্ডী এলাকায় আরডিএ ওভারপাসে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার বিবরণ

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওভারপাসের মাঝখানে দাঁড় করানো একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। ধীরে ধীরে আগুনে পুরো মোটরসাইকেলটি পুড়ে যায়। আরেকটি ভিডিওতে এক ব্যক্তিকে এক বালতি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

পুলিশের বক্তব্য

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। প্রত্যক্ষদর্শী দুজন জানিয়েছেন, প্রেমিকার সঙ্গে রাগ করে তিনি এই কাজ করেছেন। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে মোটরসাইকেলটির মালিককে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোটরসাইকেলের মালিককে পাওয়া যায়নি। তার পরিচয়ও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে প্রেমিকার সঙ্গে রাগ করে মোটরসাইকেলে আগুন দেওয়ার কথা শুনেছি। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত হতে পারিনি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ