মোহাম্মদপুর থেকে ৮ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
মোহাম্মদপুর থেকে ৮ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা টাউন এলাকার একটি বাসা থেকে ৮ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব। শনিবার দুপুরে র‍্যাব–২–এর একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে এবং ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে।

অভিযানের বিবরণ

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুরের বছিলা টাউন এলাকার একটি বাসায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। পরে দুপুরে অভিযান চালিয়ে মো. বিল্লাল (৩০) ও স্বর্ণা আক্তারকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিদের কার্যকলাপ

আসামিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকার বাইরে থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা নিয়ে এসে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাঁদের সহযোগীদের ধরতে অভিযান চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ