টেকনাফে টিটিপি সম্পৃক্ত রোহিঙ্গা তরুণ গ্রেফতার
টেকনাফে টিটিপি সম্পৃক্ত রোহিঙ্গা তরুণ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ও অভিযোগ

মাহমুদ উল্লাহ টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল ওই ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দ করা ডিভাইস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ