কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়
গ্রেফতারকৃত শহিদুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উখড়াশাল গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশের বক্তব্য
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শহিদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



