পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, বাবা-ভাই আহত
পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়ালে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ৯ বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান পাকিস্তানি দৈনিক দ্য ডনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গত বুধবার রাতে একটি পরিবার ভাড়া করা গাড়িতে করে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। পথে তারা ছিনতাইয়ের শিকার হন। এক পুলিশ কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে দুই মোটরসাইকেল আরোহী ডাকাত, যাদের মধ্যে একজনের কাছে পিস্তল ছিল, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভাড়া করা গাড়িটিও দ্রুত সেখান থেকে চলে যায়।

এক পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, গাড়িটি দ্রুত চলে যেতে দেখে পুলিশ ভুলবশত সেটিকে ডাকাতদের গাড়ি ভেবে ফেলে এবং এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে গাড়িতে থাকা পরিবারটি আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে ৯ বছরের শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবা ও বড় ভাই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন, তবে মা অক্ষত রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত ও আহত পরিবারের সদস্যদের কনস্যুলার সহায়তা দিচ্ছে। এক বিবৃতিতে তারা ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছে। পাকিস্তানে অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ