পুতিনের প্রস্তাব: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণ করা হোক
পুতিনের প্রস্তাব: ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৯ মে) মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পুতিন বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও ইরানের ইউরেনিয়াম স্থানান্তর ও সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত রাশিয়া।

পূর্ববর্তী উদ্যোগের স্মরণ

পুতিন স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার কাজে রাশিয়া অংশ নিয়েছিল। তিনি বলেন, এবারও একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে মস্কো। রুশ প্রেসিডেন্টের ভাষ্য, সাম্প্রতিক ইরান যুদ্ধ ঘিরে আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই প্রথমদিকে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান

পুতিন আরও বলেন, পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরও কঠোর করে এবং দাবি তোলে, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরপরই ইরানও কড়া অবস্থান নেয় বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্টের ভাষ্য, মস্কো এখনও ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যত দ্রুত সম্ভব চলমান সংঘাতের অবসান হবে বলে তারা আশা করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের প্রতিক্রিয়া এখনো আসেনি

এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ