মৌলভীবাজার সীমান্তে ৬ নারী ও এক শিশুকে পুশইন করল বিএসএফ
মৌলভীবাজার সীমান্তে ৬ নারী ও শিশুকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপি সদস্য আবুল হোসেন।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৬ নারী বেরিয়ে এলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। ওই নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। বৃহস্পতিবার ভোরে চোখ বেঁধে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

স্থানীয়দের বক্তব্য

জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, 'আমি নিজে তাদের আটক করি। পরে স্থানীয় মেম্বার এবং কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করি। কিন্তু থানা থেকে জানানো হয়, এ ব্যাপারে তারা কিছু করতে পারবে না, তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বলেন। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চেয়ারম্যান ও থানার বক্তব্য

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, 'বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।'

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, 'ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৬ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এমন সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি, স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ