পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি মন্ত্রীর বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে। এই প্রতিনিধি দলটি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে বলে ইরানি দূতাবাস নিশ্চিত করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

সামা টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি প্রতিনিধি দলটি পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করছে। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিক উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধি দলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ক্রমেই গতি পাচ্ছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তানের রাজধানীতে অবস্থান করছে এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ বৈঠক করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্কিন প্রতিনিধি দলও আসছে

এদিকে, বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হবেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ