বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা, চ্যালেঞ্জ আইজ্যাকম্যানের
বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে এক অভিনব ঘোষণা দিয়েছে। যদি যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দল বিশ্বকাপ জয় করতে পারে, তাহলে নাসা একটি ফুটবল চাঁদের বুকে পাঠাবে। নাসা প্রধান জ্যারেড আইজ্যাকম্যান এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন।

চাঁদে ফুটবল পাঠানোর পরিকল্পনা

আইজ্যাকম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্র দল, মাঠে নিজেদের কাজটা ঠিকঠাক করো। আমরা চাঁদে ফুটবল পৌঁছে দেব। এটি তোমাদের জন্য আমাদের ছোট একটি অনুপ্রেরণা।’ তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের নভোচারী অ্যালান শেপার্ড চাঁদে গলফ ক্লাব ও বল নিয়ে গিয়েছিলেন। এবার সেই কীর্তি ছাড়িয়ে যাবে নাসা।

যুক্তরাষ্ট্রের পুরুষ দল কখনো বিশ্বকাপ জিতেনি, যেখানে নারী দল চারবার চ্যাম্পিয়ন হয়েছে। এই ঘোষণা পুরুষ দলকে অনুপ্রাণিত করতেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। মার্কিন দল ইতিমধ্যে গ্রুপ ডি চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈজ্ঞানিক প্রক্রিয়া ও চ্যালেঞ্জ

নাসার মুন বেস প্রোগ্রামের ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গ্যালান জানান, মার্কিন দল জিতলে ভবিষ্যৎ চন্দ্রাভিযানের বৈজ্ঞানিক পেলোডের সঙ্গে ফুটবলটি যুক্ত করা হবে। ফুটবলটি হালকা হওয়ায় বহনে সমস্যা হবে না। তবে তিনি রসিকতা করে বলেন, ‘সবকিছু এখন মার্কিন দলের ওপর নির্ভর করছে, তাই তাদের জন্য শুভকামনা।’

চাঁদে খেলার সামগ্রী নেওয়ার ধারণা নতুন নয়। ১৯৭১ সালে অ্যালান শেপার্ড চাঁদে গলফ খেলে ইতিহাস তৈরি করেন। নাসা এখন সম্পূর্ণ ফুটবল চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফিফা ফুটবল পাঠিয়েছে এবং নভোচারীরা সেখানে বিশ্বকাপ ম্যাচ উপভোগ করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ