মধ্যপ্রাচ্যে শান্তি চান এরদোয়ান, ইসরায়েলের উসকানি বন্ধের তাগিদ
মধ্যপ্রাচ্যে শান্তি চান এরদোয়ান, ইসরায়েলের উসকানি বন্ধের তাগিদ

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, অঞ্চলটিতে শান্তি ফেরাতে সবার আগে ইসরায়েলের উসকানি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ন্যাটো মিত্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কাজাখস্তান সফর শেষে এরদোয়ানের বক্তব্য

কাজাখস্তান সফর শেষে শুক্রবার (১৫ মে) দেশে ফেরার পথে বিমানের ভেতর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এসব কথা বলেন। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমত, ইসরায়েলের উসকানি অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে; আর তারপরেই কেবল প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার শর্ত

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, যদি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বজায় রাখতে হয়, তবে সবাইকে সাময়িক হিসাব-নিকাশ একপাশে সরিয়ে রাখতে হবে। দেশগুলোর উচিত নিজেদের নাগরিকদের অধিকার রক্ষা করা, অঞ্চলের বাইরের কোনও শক্তির স্বার্থ রক্ষা করা নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য ক্রমবর্ধমান সংঘাতমূলক কর্মকাণ্ড এবং স্বল্পমেয়াদি রাজনৈতিক হিসাব-নিকাশের অবসান ঘটানো জরুরি বলেও মন্তব্য করেন এরদোয়ান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ