ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর হামলা-পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন ‘শেষ’। তিনি বলেন, ‘আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা ‘‘জঘন্য’’। তারা ‘‘অসুস্থ মানুষ’’ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা ‘‘নৃশংস ও সহিংস প্রকৃতির’’ লোক।’

ট্রাম্পের কঠোর ভাষ্য

ট্রাম্প আরও বলেন, ‘তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।’

তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আজ বুধবার ট্রাম্প এসব মন্তব্য করেন। বক্তব্যে ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়। তারা ‘‘মিথ্যাবাদী’’।’ তিনি জানান, আলোচকেরা চাইলে কথাবার্তা চালিয়ে যেতে পারেন, তবে তাঁর মনে হয়, তাঁরা শুধু নিজেদের সময়ই নষ্ট করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্রের হামলা

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযান রয়েছে।

ইরানের পাল্টা হামলা

এর জবাবে ইরান জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ