যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী নীলুফার ইয়াসমিন হত্যা: রোলবার্ট জোয়াচিন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী হত্যা: রোলবার্ট জোয়াচিন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী নীলুফার ইয়াসমিন হত্যা: রোলবার্ট জোয়াচিন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের অভিযোগে রোলবার্ট জোয়াচিন নামে এক ব্যক্তিকে ঘটনার অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তাঁকে লি কাউন্টি জেলে রাখা হয়েছে।

দোকানে কাজ করতেন নিহত নীলুফার

নিহত নীলুফার ইয়াসমিন মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত গ্যাস স্টেশনের বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। দোকানের ম্যানেজার মোহাম্মদ শিপু জানান, নীলুফার ইয়াসমিন (৪৮) তিন মাস আগে এই দোকানে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে। তাঁর ১৬ ও ২০ বছরের দুই কন্যাসন্তান রয়েছে।

ঘটনার বিবরণ ও ভিডিও প্রমাণ

দোকানের জায়গার মালিক আরিফ আহমেদ আশরাফ জানান, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এটিএম মেশিন থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে রোলবার্ট জোয়াচিন (৪০) ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। তিনি ইংরেজিতে বলেন, ‘আপনার মেশিন আমার টাকা নিয়ে গেছে আমার টাকা দিন।’ নীলুফার জবাবে বলেন, ‘আপনি হয়তো ভুল পিন নম্বর দিয়েছেন, এটিএম মেশিন তো আমার নয়, আমি টাকা দিতে পারব না।’ এ কথা শুনে রোলবার্ট চলে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজ শেষে গাড়ি ভাঙার শব্দ শুনে নীলুফার দোকান থেকে বের হন। তিনি ‘আপনি কী করছেন’ বলে এগিয়ে গেলে রোলবার্ট ‘আমাকে আমার টাকা দাও’ বলে তেড়ে এসে নীলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের সামনে রোলবার্ট প্রথমে নীলুফার ইয়াসমিনের গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করেন। এরপর নীলুফার দোকান থেকে বের হয়ে এলে রোলবার্ট হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

দ্রুত উদ্ধার ও মৃত্যু ঘোষণা

ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের (ইএমএস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তার ও পুলিশের তদন্ত

ফোর্ট মায়ার্স পুলিশ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার এবং জেলে পাঠানোর কথা নিশ্চিত করেছে। পুলিশ অপরাধী সম্পর্কে আরও তথ্য পেলে জানানোর জন্য সাধারণের সহযোগিতা কামনা করেছে।

জানা গেছে, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।