মার্কিন অস্ত্র সংকটের খবর ‘অতিরঞ্জিত’: প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন অস্ত্র সংকটের খবর ‘অতিরঞ্জিত’ বললেন হেগসেথ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে বোমা ও ক্ষেপণাস্ত্রের সংকট তৈরি হওয়ার খবরকে ‘অতিরঞ্জিত’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনী তাদের ব্যবহৃত গোলাবারুদ পুনরায় মজুত করতে হিমশিম খাচ্ছে, আইনপ্রণেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, পেন্টাগন এসব পরিস্থিতির বিষয়ে ‘পুরোপুরি অবগত’।

হেগসেথের বক্তব্য

হেগসেথ দাবি করেন, ‘গোলাবারুদের এই ইস্যুটিকে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়ে বলা হয়েছে। আমাদের কাছে ঠিক কী পরিমাণ অস্ত্র মজুত আছে তা আমরা জানি এবং প্রয়োজনের তুলনায় আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে।’

সিনেটর কেলির মন্তব্য

কয়েক দিন আগে ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমাদের অস্ত্রের ভাণ্ডার কতটা শেষ হয়ে গেছে তা দেখে আমি বিস্মিত।’ কেলিকে পাল্টা আক্রমণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হেগসেথ লিখেছেন, কেলি একটি ‘গোপন’ পেন্টাগন ব্রিফিংয়ের তথ্য টিভিতে ‘মিথ্যা ও বোকার মতো বকবক করে’ ফাঁস করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: এপি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ