পরিচয় ছাড়তে নারাজ মমতা, বায়োতে ‘প্রাক্তন’ নয় ‘তিন মেয়াদের মুখ্যমন্ত্রী’
পরিচয় ছাড়তে নারাজ মমতা, বায়োতে ‘প্রাক্তন’ নয়

নিজের মুখ্যমন্ত্রী পরিচয় ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলের বায়ো পরিবর্তন করলেও কোথাও নিজেকে সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় দেন নি তিনি।

বায়ো পরিবর্তন করেন মমতা

শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহনের পরপরই নিজের ফেসবুক ও এক্স প্রফাইলের বায়ো পরিবর্তন করেন মমতা। যেখানে আগে লিখা ছিল ‘Chief Minister of West Bengal’ বা ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’, সেখান থেকে নিজের হারানো পরিচয় সরিয়েছেন তিনি। তবে নিজেকে প্রাক্তন বা সাবেক লিখেননি তিনি।

নতুন পরিচয়

নিজেকে উল্লেখ করেছেন— “Founder Chairperson, All India Trinamool Congress. Chief Minister of West Bengal (15th, 16th and 17th Vidhan Sabha)” হিসেবে। এর বাংলা অর্থ দাঁড়ায়— সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন এই বায়োতে কোথাও ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ বা ‘এক্স সিএম’ শব্দ ব্যবহার করা হয়নি। বরং তিনি সরাসরি তার তিন মেয়াদের মুখ্যমন্ত্রিত্বের উল্লেখ করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এখনও নিজেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন, যদিও তিনি ক্ষমতায় নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ