হরমুজ প্রণালি পেরোল দুই মার্কিন বাণিজ্যিক জাহাজ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ
হরমুজ প্রণালি পেরোল দুই মার্কিন বাণিজ্যিক জাহাজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই মার্কিন পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। অবরুদ্ধ এই জলপথে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পর এই ঘটনা ঘটলো। এর ফলে ইরানের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ আরও তীব্র রূপ নিয়েছে।

মার্কিন সেন্টকমের বিবৃতি

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছিল। এই অবরুদ্ধ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করার পর মার্কিন পতাকাবাহী ওই দুটি জাহাজ এখন নিরাপদে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলো (ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ) সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা করছে।

সামাজিক মাধ্যমে তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন ডেস্ট্রয়ারগুলোও এই প্রণালি অতিক্রম করেছে। তবে যুদ্ধজাহাজগুলো কখন সেখানে পৌঁছেছে কিংবা বাণিজ্যিক জাহাজগুলো কখন রওনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের দাবি ও মার্কিন প্রতিক্রিয়া

এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তারা মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। ফার্স নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করায় একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ প্রসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধজাহাজে আঘাত লাগেনি। মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’-এ সমর্থন দিচ্ছে এবং ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কার্যকর রাখছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল