লিমন-বৃষ্টির বিয়ের পরিকল্পনা ছিল, জানালেন ভাই
লিমন-বৃষ্টির বিয়ের পরিকল্পনা ছিল, জানালেন ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার রাত ও শনিবার দুপুর নাগাদ জানা যায়, দুজনের কেউই বেঁচে নেই। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং শিগগিরই বিয়ে করার কথা ছিল বলে জানিয়েছেন লিমনের ভাই জুবায়ের আহমেদ।

পরিবারের কাছে বৃষ্টি সম্পর্কে ভালো কথা বলতেন লিমন

জুবায়ের আহমেদের বরাত দিয়ে সিএনএন জানায়, বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় বৃষ্টিকে নিয়ে বেশ ভালো কথা বলতেন লিমন। জুবায়ের বলেন, ‘লিমন আমাদের বলত, বৃষ্টি মেয়ে হিসেবে খুবই ভালো। সে বহু প্রতিভাধর, গানের গলা যেমন ভালো, তেমনি রান্নার হাতও বেশ পাকা।’

থিসিস শেষ করে দেশে ফেরার স্বপ্ন

শেষ দুই বছর ধরে লিমন তার থিসিস নিয়ে ব্যস্ত ছিলেন। তা শেষ করে দেশে ফেরার ইচ্ছা ছিল এবং এসে শিক্ষকতার স্বপ্ন দেখতেন তিনি। জুবায়ের বলেন, ‘আমার ভাই সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি খুবই ভদ্র ছিলেন, তার মুখে হাসি লেগেই থাকত। পিএইচডি শেষ করেই দেশে ফেরার ইচ্ছা ছিল তার, এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার ইচ্ছা ছিল।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের জামিল লিমন। নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টায় জামিল ও ১০টা নাগাদ নাহিদাকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা যায়। এরপর শুক্রবার জামিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।

গ্রেফতার সন্দেহভাজন

দুজনের নিহতের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করেছে ফ্লোরিডা পুলিশ। তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ