কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার, ধর্মীয় প্রতীকে অনুমতি
কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার, ধর্মীয় প্রতীকে অনুমতি

ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত পূর্ববর্তী বিতর্কিত আদেশ বাতিল করেছে বর্তমান কংগ্রেস সরকার। বুধবার (১৩ মে) পূর্ববর্তী বিজেপি সরকারের ২০২২ সালের ৫ ফেব্রুয়ারির ওই আদেশ প্রত্যাহার করা হয় এবং নতুন নির্দেশিকা জারি করা হয়।

নতুন নির্দেশিকায় কী আছে?

বৃহস্পতিবার (১৪ মে) নতুন নির্দেশনায় স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাকের পাশাপাশি সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি বাঁধা থাকছে না। হিজাব ছাড়াও শিক্ষার্থীরা এখন থেকে পাগড়ি, শিবধারা ও রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবে। তবে সরকারি নির্দেশনায় শর্ত দেওয়া হয়েছে, এসব ধর্মীয় প্রতীক অবশ্যই স্কুল ইউনিফর্মের সঙ্গে মানানসই হতে হবে।

পূর্ববর্তী বিতর্কিত আদেশ

এর আগে, ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকার একটি বিতর্কিত আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধ করেছিল। ওই আদেশের পর হিজাব নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাম্প্রতিক প্রেক্ষাপট

কর্ণাটকে এই সিদ্ধান্ত আসে গত ২৪ এপ্রিলের একটি ঘটনার কয়েক সপ্তাহ পর। ওইদিন পরীক্ষার সময় এক শিক্ষার্থীর পবিত্র সুতা কেটে ফেলার অভিযোগ ওঠে, যা রাজ্যজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং পুরনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করে।

নতুন নির্দেশিকা কার্যকর হওয়ায় কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় বৈচিত্র্যের প্রতি সম্মান জানানো সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে নির্দেশিকায় শর্ত থাকায় ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্য রেখেই ধর্মীয় প্রতীক পরতে হবে শিক্ষার্থীদের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ