চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু, আহত ১
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর মৃত্যু ও আরও এক বন্ধু আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুধপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ও আহত ব্যক্তিরা

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের রায়হান রাজ (১৭) ও তাঁর বন্ধু সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোর্তুজাপুরের আবদুল্লাহ আল মামুন (২২)। পা কাটা পড়ে আহত হয়েছেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের বাসিন্দা আবদুল কাদের (২২)। কাদেরকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পরে ঢাকায় পাঠানো হয়।

পুলিশি ব্যবস্থা

খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্রের নেতৃত্বে রেলওয়ে পুলিশ এবং উপপরিদর্শক (এসআই) শামসুর রহমানসহ দামুড়হুদা মডেল থানা-পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দামুড়হুদা মডেল থানার এসআই শামসুর রহমান প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাত পৌনে নয়টার দিকে জিআরপি ওই দুজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গায় নিয়ে যায়।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় এলাকাবাসী ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কাদের দুই বন্ধু আবদুল্লাহ আল মামুন ও রায়হান রাজকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা দামুড়হুদার দুধপাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেন তাঁদের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহ আল মামুন ও রায়হান রাজের মৃত্যু হয় এবং কাদের আহত হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাউদ্দিন জানান, দুর্ঘটনার পর ওই দুজনের লাশ শনাক্ত করাসহ আইনি প্রক্রিয়ায় রেলওয়ে পুলিশকে সহযোগিতা করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু প্রথম আলোকে জানান, মৃত দুজনের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাত ১১টার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে।