ইউক্রেনে রুশ ড্রোন-মিসাইল হামলায় নিহত ৬, আহত কয়েক ডজন
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত কয়েক ডজন

ইউক্রেনে রাশিয়ার চালানো ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এরমধ্যে রাজধানী কিয়েভে মিসাইল হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র।

কিয়েভে বিস্ফোরণের শব্দ

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপির সাংবাদিক জানিয়েছেন, শনিবার (১১ জুলাই) সকালে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এরমধ্যে প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণটি হয়।

জেলেনস্কির বক্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে রাতভর ১২০টি ড্রোন ও ১২টি মিসাইল ছুড়েছে। যারমধ্যে ছয়টি ব্যালিস্টিক মিসাইল। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ও ছয়টি মিসাইল ভূপাতিত করতে সমর্থ হয়। তবে ছয়টি ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারেনি বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেছেন, সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার আগেই ব্যালিস্টিক মিসাইলগুলো বেসামরিক অবকাঠামোতে আছড়ে পড়ে। রাজধানী কিয়েভে অ্যাপার্টমেন্ট ভবন, অফিস ও একটি ধর্মীয় স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন জেলেনস্কি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ব ও দক্ষিণাঞ্চলে হতাহত

দেশটির পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়র জানিয়েছেন, সেখানে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় এক মেয়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। অপরদিকে দক্ষিণাঞ্চলের ওডেশাতে মিসাইলের আঘাতে প্রাণ গেছে দুজনের। সূত্র: এএফপি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ