ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব: সাধারণ মানুষের জীবনযাত্রায় বিপর্যয় ও অর্থনৈতিক সংকট
ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব: সাধারণ মানুষের জীবনযাত্রায় বিপর্যয়

ইরান যুদ্ধের বহুমাত্রিক সংকট: সাধারণ মানুষের জীবনযাত্রায় বিপর্যয়

বিশ্বমানবতার ইতিহাসে যুদ্ধ নতুন নয়, কিন্তু প্রতিটি বৃহত্তর যুদ্ধ মানবসভ্যতার বুকে গভীর ক্ষতের রেখা এঁকে দেয়। বর্তমান ইরান যুদ্ধও তার ব্যতিক্রম নয়। এটি এমন এক বহুমাত্রিক সংকটের জন্ম দিচ্ছে, যা কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, সমগ্র পৃথিবীর সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। এই প্রেক্ষাপটে আমাদের খুব ছোট্ট করে উচ্চারণ করতে চাই- ‘পৃথিবীর মানুষ কষ্টে রয়েছে’। যুদ্ধের ময়দানে গোলা-বারুদ, মিসাইল ও ড্রোনের শব্দ শোনা যায়; কিন্তু তার প্রতিধ্বনি পৌঁছায় সাধারণ মানুষের রান্নাঘরের চুলায়, বাজারের দরে এবং দৈনন্দিন জীবনের অনিশ্চয়তায়।

বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় প্রভাব

এই যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক রাজনীতির উপর গভীর প্রভাব বিস্তার করছে। প্রথমত, হরমুজ প্রণালিতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির তেলের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ছে। পণ্য পরিবহন ব্যয় বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে সার ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ঘটছে। এর পাশাপাশি এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের মূল্যও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং দৈনন্দিন জ্বালানি ব্যবহারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। এই সকল কারণ মিলিয়ে একটি বহুমাত্রিক অর্থনৈতিক সংকটের জন্ম দিচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাইবার নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী ঝুঁকি

এমনকি এই যুদ্ধ সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও নতুন ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষত জ্বালানি অবকাঠামোর উপর সম্ভাব্য সাইবার আক্রমণ বিশ্ব-অর্থনীতিতে আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সুতরাং এটি স্পষ্ট যে, এই সংঘাতের প্রভাব কেবল সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র বিশ্বই তার অভিঘাতে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। দুঃখজনকভাবে, বিশ্বের মহারথীরা-যারা নিজেদের কৌশলগত স্বার্থরক্ষার নামে যুদ্ধ পরিচালনা করেন-তাদের নিকট এই সংকট হয়তো কেবল একটি সংখ্যাতাত্ত্বিক হিসাব; কিন্তু সাধারণ মানুষের নিকট এটি জীবনের প্রশ্ন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাধারণ মানুষের দৈনন্দিন অনিশ্চয়তা

আজ একজন শ্রমিক জানেন না, আগামীকাল তার কর্মস্থলে যাতায়াতের জন্য জ্বালানি থাকবে কি না। একজন গৃহিণী জানেন না, চুলায় গ্যাস জ্বলবে কিনা। একজন কৃষক জানেন না, উৎপাদিত পণ্য বাজারে পৌঁছাবে কি না। এই অনিশ্চয়তা-এই ভয়ের পরিবেশ-এটাই যুদ্ধের প্রকৃত রূপ। অন্যদিকে, বৃহৎ শক্তিগুলির পারস্পরিক প্রতিযোগিতাও এই সংকটকে আরও জটিল করে তুলছে। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে অন্য পরাশক্তিরা সুযোগ গ্রহণ করে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। ফলে যুদ্ধ কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না-এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক শক্তির খেলায় পরিণত হচ্ছে।

যুদ্ধের শেষ ও মানবিক বিপর্যয়

এই প্রেক্ষাপটে প্রশ্ন জাগে-এই যুদ্ধের শেষ কোথায়? যদি কোনো সুস্পষ্ট লক্ষ্য না থাকে, যদি কোনো গ্রহণযোগ্য পরিণতি নির্ধারিত না থাকে, তাহলে যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। আর সেই দীর্ঘায়নের প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বহুগুণ বৃদ্ধি পাবে। অথচ, অধিকাংশ মানুষ জানেই না কীসের জন্য তারা এই ভোগান্তি সহ্য করছে! কেন এই যুদ্ধ? যুদ্ধের কারণ, ভূরাজনীতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা-এই সকলই সাধারণ মানুষের বোধের বাহিরে থাকে। তারা অত কিছু বোঝেন না-তারা বোঝেন শুধু রুটি ও রুজির মূল্য। যুদ্ধজনিত ভোগান্তির শিকার বিলিয়ন বিলিয়ন মানুষ, অথচ যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে থাকেন অল্পসংখ্যক ক্ষমতাবান ব্যক্তি!

এমতাবস্থায় আমাদের মনে প্রশ্ন জাগে, এই রথী-মহারথীদের মধ্যে কি মনুষ্যত্ববোধের অভাব রয়েছে? তারা কেন অনুভব করতে পারেন না কোটি কোটি সাধারণ মানুষের ভোগান্তি? যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে এটি মানবিক বিপর্যয়, শরণার্থী সংকট, অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক অস্থিতিশীলতার এক ভয়াবহ চক্র সৃষ্টি করবে। সুতরাং, রথী-মহারথীদের বুঝতে হবে-এই পৃথিবী কেবল তাদের কৌশলগত দাবার বোর্ড নয়-এটি কোটি কোটি মানুষের বাসভূমি। প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত থাকে অগণিত জীবনের ভাগ্য। তাদের কান পাতিয়ে শুনতে হবে কোটি কোটি মানুষের নিদারুণ কষ্টধ্বনি-'উই আর সাফারিং'।