গাজাগামী ত্রাণবাহী বহর থেকে আটক দুই অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী বহর থেকে আটক দুই কর্মী মুক্তি

গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সামুদ্রিক ফ্লোটিলা থেকে আটক দুই অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন—ব্রাজিলের অধিকারকর্মী থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবুকেশেক। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে।

মুক্তির সময় ও তদন্ত প্রক্রিয়া

রোববার (১০ মে) দীর্ঘ সময় আটকে রাখার পর তাদের মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি আদালত দুই দফায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়িয়েছিল।

হামলার ঘটনা ও ত্রাণবহরের যাত্রা

গত ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে গাজামুখী এই বহরে হামলার ঘটনা ঘটে। সে সময় বহরটি গাজার প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা বহরটির প্রথম জাহাজগুলো ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে রওনা দেয়। পরে ২৬ এপ্রিল ইতালির সিসিলি দ্বীপ থেকে মূল বহর যাত্রা শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙা এবং ত্রাণ পৌঁছে দেওয়া।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গাজায় অবরোধ ও যুদ্ধ পরিস্থিতি

২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ বজায় রেখেছে ইসরায়েল। এর ফলে প্রায় ২৪ লাখ বাসিন্দা খাদ্যসংকট ও দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলমান রয়েছে। এতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছেন। যুদ্ধের কারণে অবরুদ্ধ উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞও সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ