খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা ইমন হোসেন গুলিবিদ্ধ নিহত
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা ইমন হোসেন নিহত

খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৬টার দিকে পানছড়ি-লৌগাং সড়কের ইসলামপুর ডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফের (গণতান্ত্রিক) কালেক্টর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার লৌগাং হাটের দিন হওয়ায় ভোরে তিনি ইসলামপুর ডাউন এলাকায় যান। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দায়ারোপ

ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের দলের সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এই হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার ও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ