হরমুজ প্রণালিতে ইরানের ছয় নৌকা ডুবিয়ে দিল মার্কিন বাহিনী
হরমুজ প্রণালিতে ইরানের ছয় নৌকা ডুবিয়ে দিল মার্কিন বাহিনী

হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করায় ইরানের ছয়টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সোমবার এই তথ্য জানিয়েছেন। এই ঘটনাকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা

সোমবার এক সংবাদ সম্মেলনে অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন সামরিক বাহিনী যেসব জাহাজকে সুরক্ষা দিচ্ছে, সেগুলোর ওপর ইরান একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌকা নিয়ে হামলা চালিয়েছে। তবে মার্কিন বাহিনীর সুরক্ষায় এ ধরনের প্রতিটি হুমকি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

কুপার জানান, বাণিজ্যিক জাহাজগুলোকে এই সংকীর্ণ জলপথ দিয়ে চলাচলের সুযোগ করে দিতে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে এমন একটি পথ তৈরি করতে সক্ষম হয়েছে যা সম্পূর্ণ ইরানি মাইনমুক্ত। এর পাশাপাশি প্রণালি ছেড়ে যাওয়া মালবাহী জাহাজগুলোকে রক্ষা করতে মার্কিন সামরিক বাহিনী একটি প্রতিরক্ষামূলক বলয় তৈরি করেছে, যার মধ্যে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুদ্ধবিরতি পরিস্থিতি

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুপার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না, তা বলতে অস্বীকৃতি জানান। তবে তিনি উল্লেখ করেন যে, সোমবার হরমুজ প্রণালিতে ইরানই প্রথম আগ্রাসী আচরণ শুরু করেছিল।

অ্যাডমিলাল কুপার বলেন, বাণিজ্যিক জাহাজগুলোকে আরব উপসাগর থেকে বের হয়ে যাওয়ার জন্য একটি স্পষ্ট প্রতিরক্ষা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী একটি প্রতিরক্ষামূলক শক্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা কেবল সেদিকেই মনোযোগ দিচ্ছি। আজ সকালে আমরা দেখেছি ইরান আগ্রাসী আচরণ শুরু করেছে। আমরা কেবল তার জবাব দিয়ে যাচ্ছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংযুক্ত আরব আমিরাতের ঘটনা

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার শিকার হওয়া স্থাপনাগুলোকে যুক্তরাষ্ট্র রক্ষা করছে কি না, এমন প্রশ্নের জবাবে কুপার বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব অসাধারণ সক্ষমতা রয়েছে। নিজেদের রক্ষা করার জন্য তারা বেশ ভালো অবস্থানে রয়েছে।

এর আগে আমিরাতের পূর্ব দিকের ফুজাইরাহ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছিল, একটি ইরানি ড্রোনের কারণে একটি প্রধান তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে ভারতের তিন নাগরিক আহত হয়েছেন। এছাড়া ব্রিটিশ সামরিক বাহিনীও সংযুক্ত আরব আমিরাত উপকূলে দুটি মালবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছিল।

কুপার এ বিষয়ে বলেন, ফুজাইরাহর এই হামলাটি দেশটির জাতীয় এখতিয়ারভুক্ত বিষয় ছিল এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মার্কিন বাহিনীর নেওয়া নতুন উদ্যোগের অংশ ছিল না।

ট্রাম্পের আহ্বান

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন যে, ইরান একটি দক্ষিণ কোরীয় মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।