যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে আরও হামলার হুমকির মুখে কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেকোনও হুমকির মুখে তার দেশ ‘দৃঢ় অবস্থানে’ থাকবে।
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারির তীব্র নিন্দা জানান। ইরানের প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, পরিবহন নেটওয়ার্ক থেকে শুরু করে বিদ্যুৎ ও পানি শিল্পের মতো অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া কোনও শক্তির প্রকাশ নয়; বরং এটি একটি জাতির ইচ্ছাশক্তির সামনে চরম হতাশার লক্ষণ।
ট্রাম্পের পূর্বের বক্তব্য
এর আগে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন ইরানের ওপর ‘খুব কঠোর আক্রমণ’ করতে যাচ্ছে। এই হুমকির পরিপ্রেক্ষিতেই ইরানের প্রেসিডেন্টের এই কড়া প্রতিক্রিয়া।
সূত্র: আল জাজিরা



